
ঝিকরগাছায়বিএনপির উদ্যোগে উঠান বৈঠক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জানুয়ারী) বিকালে স্থানীয় শ্রীরামপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ওঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল। ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদের সভাপতিত্বে উঠানবৈঠকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রুহুল আমিন সুজন। এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।