
ঝিকরগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- যশোরের ঝিকরগাছায় মোবাইল কোর্টপরিচালনার মাধ্যমে ঔষধ ফার্মেসীতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভুপালী সরকারের নেতৃত্বে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স শাহজাহান ফার্মেসী, মেসার্স জামাল ফার্মেসী এবং সুমন ড্রাগ হাউস এ মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে৩টিপ্রতিষ্ঠানকে১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও
মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ফার্মেসী মালিকদের উদ্দেশ্যে বলেন, এটা একটা সেবামূলক ব্যবসা। এখানে কোন মেয়াদোত্তীর্ণ ঔষধ রেখে জনগনকে বিপদে ফেলবেন না। এছাড়াও তিনি জনগণের স্বার্থে হাসপাতালের সামনে একটা ঔষধের দোকান দিবা রাত্র খুলে রাখার নির্দেশ দেন।
। এসময় তার সাথে ছিলেন যশোর জেলা ঔষধ প্রশাসনের পক্ষে তৌহিদুজ্জামান ও মহেশ্বর মন্ডল এবং ঝিকরগাছা থানা পুলিশ উপস্থিত ছিল। মানবিক ভুপালি সরকার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত জনকল্যাণ মূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করায় ইতিমধ্যে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।