1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫১ Time View
ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট

ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট

ভেড়ামারা প্রতিনিধি – সারা দেশের ন্যায় গতরাত্রে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন এর সাতবাড়িয়ার উত্তরভবানীপুর এলাকার জমির উদ্দিন এর বাড়িঘর ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে। জমির উদ্দিন এর সহধর্মিণী সুফিয়া খাতুন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুফিয়া খাতুন এর লিখিত অভিযোগ নিম্নরূপ – আমি মোছাঃ সুফিয়া খাতুন (৩৪), স্বামী মোঃ জমির উদ্দিন, সাং-উত্তরভবানীপুর (ফুলতলা: ওয়ার্ড নং-০৮): সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ মাবু (৪০), পিতা-অজ্ঞাত, ০২। মোঃ জিদনী (২০)-পিতা-মোঃ মাবু, ০৩। মোঃ হায়া (২০), পিতা-অজ্ঞাত, ০৪। মোঃ ফরাদ (২২), পিতা-অজ্ঞাত, ০৫। মোঃ জুবায়ের (২২), পিতা- অজ্ঞত, ০৬। মোঃ পল্লব (২০), পিতা-অজ্ঞাত, সর্বসাং-ভাঙ্গাপুল, সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণ সহ অজ্ঞাতনামা বিবাদী ০৮/১০ জনের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, ইং-০৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় ১-৬নং বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীগণ ধারালো রামদা, ধারালো হাসুয়া, হাত-কুড়াল, লোহার রড, লোহার পাইপ, লাঠিসোটা প্রভৃতি দেশীয় অস্ত্রেসরে বেআইনী জনতাবন্ধে সংঘবদ্ধ হয়ে উল্লেখিত ঠিকানস্থ আমার স্বামীর বসত বাড়ি প্রবেশের সদর দরজা তাদের হাতে থাকা উক্ত অস্ত্রসস্ত্র দিয়ে ভাংচুর করে অনুমান ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকার ক্ষতিসাধন করে। বিবাদীগণ উক্ত সময়ে বাড়ির উঠানে প্রবেশ করে তাদের হাতে থাকা উক্ত অগ্রসর দিয়ে খুনজখমের হুমকি প্রদান করে ঘরে প্রবেশের দরজা খোলার জন্য ভয়ভীতি দেখাতে থাকে। আমি বিবাদীগণের এহেন কার্যে ভীত হয়ে ঘরে প্রবেশের দরজা না খুললে বিবাদীগণ তাদের হাতে থাকা অস্ত্রসস্ত্র দিয়ে ঘরে প্রবেশের একটি কাঠের দরজা, দুইটি থাইগ্লাসের জানালা, সিসি ক্যামেরা ভাংচুর করে অনুমান ৯৫,০০০/= (পঁচানব্বই হাজার) টাকার ক্ষতিসাধন করে জোরপূর্বকভাবে বসত ঘরের ভিতরে প্রবেশ করে। বিবাদীগণ উক্ত সময়ে আমার বসত ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করে তাদের হাতে থাকা অস্ত্রসস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আমার পরিচিত এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের বালা, শ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, এক ভরি ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৪,২০,০০০/= (চার লক্ষ বিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। বিবাদীগণ উক্ত সময়ে আমার ঘরের আলমারির ড্রয়ার খুলে রক্ষিত নগদ ৭০,০০০/= (সত্তর হাজার) টাকা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রাদি লুটপাট করে ঘটনাস্থল থেকে চলে যায়। এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD