
ঝিকরগাছা,( যশোর) প্রতিনিধি
।বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে ঝিকরগাছা উপজেলা স্কাউটস এর আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি শুরু হয়ে ঝিকরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলি ফেরদৌস, উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসেন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, স্কাউটসের সম্পাদক মোহাম্মদ আলী তারেক, সহকারী কমিশনার ও ঝিকরগাছা বিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, সহকারী কমিশনার ইকবাল আহমেদ, শিক্ষক মোস্তফা কবির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিট লিডার মামুনুর রশিদ, ইয়াং লিডার লাবনী আক্তার, সদস্য দেবাশীষ কুমারসহ স্কাউটস কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও স্কাউটস সংশ্লিষ্ট বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
