
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। (১২ এপ্রিল) শনিবার বিকেলে একটি পিস্তল একটি ম্যাগজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জানা গেছে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্রআকবার আলীর মাছেরঘেরের পানি ছেঁচে মাছ ধরে নিয়ে যায়। মাছ ধরে নিয়ে যাওয়ার পর মনিরুল ইসলামের পুত্র সিয়াম হোসেন (১২) নামেরশিশু ঘেরে নেমে কাদার মধ্যে মাছ ধরার সময় একটি শপিং ব্যাগে পলিথিনের মোড়ানো অবস্থায় একটি পিস্তল এটি ম্যাগাজিন সহ এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পায়। এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পিস্তল ম্যাগাজিন সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান কোন অপরাধী চক্র অস্ত্র ঘেরে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।