
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের রোগ মুক্তি কামনা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলামের রোগ মুক্তি কামনা করেছেন। তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন।
১৯৪৪ সালের ১ নভেম্বর জন্ম গ্রহণ করেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
৮১ বছর বয়সে তিনি এমপি, হুইপ ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যাবততিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
(২৪ জুলাই) বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকেসকল ভুল ত্রুটি ক্ষমা করে চেয়ে তার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন ।
