
ঝিকরগাছায় বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী অফিসার ভূপালী সরকার
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় ৮ম শ্রেনির শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২২আগষ্ট) দুপুরে উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামে। জানাগেছে, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেনির শিক্ষার্থী, বর্ণি গ্রামের বাসিন্দা প্রবাসী মনিরুল ইসলামের কণ্যা মনিরা খাতুন (যার জন্ম তারিখ ০২/১১/২০২০ ইং এর সাথে চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আরশাদ আলীর ছেলে সুয়াইব হোসেন (২৫) এর বিবাহ হচ্ছে, এমন সংবাদ পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় কনের মাতা সপ্না খাতুন তার মেয়েকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়া ও নিয়মিত লেখাপড়া করাবেন বলে অঙ্গীকার করেন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গিয়ে বিবাহ বন্ধ করেন ।এসময় কনের অভিভাবকদের পক্ষ থেকে বিবাহ না দেয়ার লিখিত অঙ্গীকার করেন। এখন থেকে কনে মনিরা খাতুন নিয়মিত মাদ্রাসায় যাতাযাতসহ লেখাপড়ায় মনোযোগী হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পক্ষ থেকে তার লেখাপড়ার সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান ।