
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপুর মেজোভাই রেজা এলাহী বাচ্চুর স্ত্রী শাফিয়া বেগম রুনু (৭০) শনিবার গভীর রাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার (১২ অক্টোবর) জোহরবাদ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম হাফেজ মুশফিকুর রহমান। এসময় মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন , মরহুমার দেবর ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোৎ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।