1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদেরমতবিনিময় সভা - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদেরমতবিনিময় সভা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদেরমতবিনিময় সভা

সত্যের দর্পণ ডেক্স
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৫ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ ডিসেম্বর)মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, ৫৪তম শীতকালীন খেলাধুলা, নতুন জাতীয় শিক্ষা সপ্তাহ, জুনিয়র/দাখিল বৃত্তি পরীক্ষা, বিনামূল্যে সরকারী বই বিতরণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ প্রসঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ রনী খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম,সরকারিএম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা শিক্ষক সমিতির সভাপতি বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উদ্দিন

এসময় উপস্থিত ছিলেন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর,মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম,পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর সবুর সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মাদ্রাসার অধ্যক্ষ /সুপার ও সমিতির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD