
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা আইডিয়াল ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বই উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় স্কুল চত্বরে ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার রুমার স্বাগত বক্তব্য ও শিক্ষার্থীদের হাতে বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি মকুল হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব আশরাফ হোসেন স্বপন। আন্তাসুর রহমান প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক গঙ্গানন্দপুর কলেজের প্রভাষক তৌহিদুজ্জামান, খলসী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান জসি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,অভিভাবক সদস্য হিসেবে বক্তব্য রাখেন শাহনাজ পারভীনপপি ও সাথী অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি মহুয়া পারভিন সোনিয়া, সামিয়া জামান ঐশি, অনামিকা পারভীন, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক এবং অত্র এলাকার গণ্যমান্য সুধিবৃন্দ। এ দিকে শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রতিযোগিতামূলক লেখাপড়ায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন।