
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলে কৃতি শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরুদ্দীন মুসলীম (বিএম)হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ ও সরকারিশহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক এ কে এম শফিউল আজম রুমি। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিএম হাইস্কুলের শ্রেষ্ঠ ৩জন শিক্ষক নাসরিন আক্তার নয়ন, তপন কুমার ঘোষ, ও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক বেনজির আহমেদ এবং মেডিক্যালে ভর্তির সুযোগপ্রাপ্ত ৬জন তানজিম রহমান নিশাত,রেদওয়ান বিন ওয়াহিদ, উম্মে আফসানা রচনা, রাদিয়া তানাজুম, রাফসান জামিল লাবিব ও জেবা ফারিহা ও ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।