1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩ - দৈনিক সত্যের দর্পণ নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

নাজমুল হক, নওগাঁ জেলা  প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে  পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শিহাড়া ইউনিয়নের আমন্ত বাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন।

আটককৃতরা হলেন, উপজেলার আমন্ত গ্রামের সেকেন্দারের ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রূপচাঁদের ছেলে রঞ্জিত (৩৫) এবং একই গ্রামের শম্ভু মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪০)।

অভিযান চলাকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমন্ত বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD