
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেন খোকন খান যশোর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (০৮এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয় এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবেদুর রহমান,কার্যনির্বাহী সদস্য রাফিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় জেলা পরিষদ কার্যালয়ে অবস্থানরত জেলা বিএনপির জৈষ্ঠ নেতা ও প্রবীন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকের সাথে কুশল বিনিময় করেন।