1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮০ Time View

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকায় র‍্যাব এবং বিজিবির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৫ ,সিপিসি-৩ এর একটি চৌকস দল।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

এরই ধারাবাহিকতায়, গত কয়েক দিন ধরে মাদক ব্যবসায়ীর একটি চক্র অবৈধ যৌন উত্তেজক সিরাপ ক্রয় বিক্রয়ের জন্য আনা-নেওয়া করছে। এরই প্রেক্ষিতে উক্ত তথ্য অধিনায়ক ২০ বিজিবি র‍্যাব-৫ কে অবহিত করেন।

পরবর্তীতে গত ২৩/০৪/২০২৬ ইং তারিখ লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক অধিনায়ক, জয়পুরহাট ব্যটালিয়নের নেতৃত্বে ২০ বিজিবি, জয়পুরহাট এর টহল টিম ও র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর টহল টিম এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

অতঃপর র‍্যাব-৫, সিপিসি-৩ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত যৌন উত্তেজক সিরাপ সনাক্ত করতঃ উক্ত বিশেষ যৌথ আভিযানিক দল চিরুনি অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকার করতোয়া কোরিয়ার সার্ভিস, নবাবগঞ্জ শাখা অফিসের সামনে ফাঁকা জায়গা হতে আনুমানিক ২৫,২৯,০৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা-২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ যা-২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) জয়পুরহাট ব্যটালিয়ন (২০ বিজিবি), হোডকোয়ার্টাস্ জয়পুরহাটে জমা আছে। উক্ত যৌন উত্তেজক সিরাপের উৎস ও সংশ্লিষ্ট আসামীকে ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার জিডি নং ১২৬৫, তারিখ ২৩/০৪/২০২৬ ইং।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-৩ কতৃক বিজিবির সাথে যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধারের বিষয়টি আজ শুক্রবার (২৪-এপ্রিল ২০২৬ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-24-04-2026

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD