
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যশোর ১ ও ২ আসনের সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেন
বর্তমান সরকারের বাজেটকে একটি সময়োপযোগী, জনবান্ধব ও গরীবের বাজেট উল্লেখ করে সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড শুরু করেছি। সবার হাতে কার্ড পৌঁছে যাবে। প্রবাসী ও কৃষি কার্ড অচিরেই দিতে শুরু করব ইনশাল্লাহ।
তিনি শনিবার (১৪জুন) বিকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের জয় কৃষ্ণপুর ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতিশহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন,সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম।
জয় কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সাবেক যুগ্ম-আহবায়ক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ, সহ-সভাপতি খাইরুল ইসলাম, আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ মেম্বার, মহিলা সম্পাদিকা হিরামনি আক্তার, রওফুন্নেছা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লাল্টু মিয়া, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম রাজু, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বাচ্চুসহ ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, জয়কৃষ্ণপুর জামে মসজিদের ইমাম হাফেজ ইসমাইল হোসেন।