1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ঝিকরগাছায় -উপপরিচালক দীপঙ্কর দাস - দৈনিক সত্যের দর্পণ আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ঝিকরগাছায় -উপপরিচালক দীপঙ্কর দাস - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ঝিকরগাছায় -উপপরিচালক দীপঙ্কর দাস

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮৫ Time View
আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ঝিকরগাছায় -উপপরিচালক দীপঙ্কর দাস

আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ঝিকরগাছায় -উপপরিচালক দীপঙ্কর দাস

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক(হর্টিকালচার সেন্টার, যশোর)কৃষিবিদ দিপঙ্কর দাস বলেছেন,
আমাদের অর্থনীতির প্রধানতম চালিকাশক্তি হচ্ছেকৃষি। সে কারণেকৃষিতে সমৃদ্ধি ঘটাতে পারলে দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ।জলবায়ু, জীব ও বৈচিত্র বাঁচাতে হলে কৃষি সমৃদ্ধির দিকে বেশি করে নজর দিতে হবে। আর এই কাজটি করতে হবে আমাদের কৃষক ভাইদের। যাদের প্রচেষ্টায় আমরা কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। ড্রাগন চাষের সম্ভাবনাকে আমরা আবারো ফিরে আনতে চাই।

ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক (বীজ শস্য সংরক্ষণ) কৃষিবিদ সমিরন বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন ,কৃষিতে নিত্যনতুন চাষাবাদে যুক্ত হচ্ছে পুষ্টি সমৃদ্ধ নানাজাতের উপকারী ফল। এগুলো কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের কোনো ফসল বা চাষাবাদের বিষয় জোর করে চাপিয়ে দেবো না। বরং যে চাষাবাদ লাভজনক ও উপকারী তা আপনাদের বেছে নিতে হবে । তিনি আরও বলেন, শুধু মাত্রকৃষকসংগঠন একত্রিত হলেও হবেনা। চাই সুষ্ঠু পরিকল্পনামাফিক চাষাবাদ। তবেই আমরা কৃষিতে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো। আমরা আপনাদের সম্ভাব্য সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি সরকারি তরফে সহযোগিতা অব্যাহত রাখবো ।

‘কৃষিই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যে যশোরাঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষক সংগঠনে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক এই কর্মশালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যেদের বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আল মামুন। আরও বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়ুব হোসেন, জাহিদুল ইসলাম, আফসানা হক। লক্ষীপুর গ্রামের কৃষি সফল উদ্যোক্তা সাইফুল ইসলামের ‘মেসার্স পিয়াল অ্যান্ড সুবহি কৃষি ফার্ম’ চত্বরে আয়োজিত বর্ণাঢ্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়।সোমবার(২ ডিসেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার পদ্মপুকুর,লাউজানি ও লক্ষ্মীপুর ব্লকের ৩টি কৃষক সংগঠনের ৯০জন নারী-পুরুষ কৃষক অংশগ্রহণ করেন। এসময় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনায়ন হোসেন, মহসিন আলী ও সাহেব আলী । পরে অতিথি বৃন্দ ড্রাগন গাছ রোপন করেন।

আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি ঝিকরগাছায় -উপপরিচালক দীপঙ্কর দাস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD