1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত ২০২৬ উদযাপন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত ২০২৬ উদযাপন - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত ২০২৬ উদযাপন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View
ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত ২০২৬ উদযাপন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। রোববার (১৬) আগস্টসকালে ঝিকরগাছাউপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই উপলক্ষে উদ্বোধনী,র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী করা হয়েছে । অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী সংরক্ষিত আসনের এমপি, বিএনপি র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন একার পক্ষে মাদকম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান। সেই সাথে মৎস্য চাষীদের প্রশংসা করে বলেন বাওড, উন্মুক্ত জলাশয় নদ-নদী কে উপযুক্ত করে গড়ে তুলতে হবে, যাতে করে দেশীয় মাছ চাষে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এ সময় আরো বক্তব্য রাখেন মৎস্য চাষী চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, আলহাজ্ব মিজানুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন আশফাকুজামান রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুর রহমান, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন প্রমুখ, পরে ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে ক্রেস্ট ও সমামানা সনদ প্রদান করেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইসিটি অফিসার ওহিদুল ইসলাম, পরে প্রধান অতিথি সহ কর্মকর্তারা উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD