
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে বিরাট গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।(২১ নভেম্বর) শুক্রবার বিকালে ঝিকরগাছা বি এম হাই স্কুল ময়দানে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন বাংলাদেশে যারা রাজনীতিকরে, তারা রাজনীতির ব্যবসা করে। ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ নাই না।আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরীবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।
তিনি আরো বলেন যদি আবার কেউনব্য স্বৈরাচার হতে চান, আবার কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চান, তাহলে তাদের অবস্থাও ভয়াবহ হবে ।
ঝিকরগাছাউপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ ।
বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আসনের জামায়াতে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদের, জেলা নায়েবি আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আশরাফুল আলম ঝিকরগাছা, উপজেলা আমির মো. আব্দুল আলিম, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, কার্মপরিষদ সদস্য অধ্যাপক মো. জয়নাল আবেদীন, ঝিকরগাাছা উপজেলানায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, শিবিরের জেলা (পশ্চিম) সভাপতি ইসমাইল হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি -সেক্রেটারি,অঙ্গ – সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য কর্মী-সমর্থক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।