
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় ঝিকরগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, ৮৬,যশোর-২ ( ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।
মতবিনিময় অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, ঢাবির সাধারণ সম্পাদক সার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি,ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা যুবদলে সভাপতি নাজমুল হক নাজু,সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলা দলের সকল স্তরের নেতৃবৃন্দ।