
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: সেবাই ধর্ম, সেবার মাঝেই আছে এক পরম প্রশান্তি, এমনই মনোভাব নিয়ে পথচলা শুরু করল আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’।
ঝিকরগাছা পৌর সদরের প্রাণকেন্দ্রে ওয়াপদা রোডে টোকিও টাওয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো মদিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর আনুষ্ঠানিক কার্যক্রম।
৬ জুলাই সকাল ১০টায় নির্বাহী পরিচালক জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ হসপিটালের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। স্বাগত বক্তব্যে তিনি মদিনা হসপিটাল প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে
বলেন এ জনপদের দরিদ্র পীড়িত অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন এ হসপিটালে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত চিকিৎসা উপকরণের ব্যবস্থা রাখা হয়েছে। সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি নির্ভর এক্সরে, আলট্রাসনো, নির্ভুল গ্রহণযোগ্য প্যাথলজির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক কালবেলা ঝিকরগাছা প্রতিনিধি আলী আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিস আলী, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ গোলাম কাদির।
এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক প্রতিনিধি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব নূরানী মোহাম্মদীয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আকবর হোসাইন,বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট’র সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শেখ আশরাফুল আলম, বি সি ডি এস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আবু মুসা মিন্টু ও সাধারণ সম্পাদক জাহিদুল মোমিন সুমন।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ অঞ্চলের অসহায় আত্মপীড়িত নির্যাতিত দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসকে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আলহাজ্ব হাবিবুর রহমান, মদিনা হসপিটালের অন্যতম স্বত্বাধিকারী ফজলে হাসান বাদশা, ম্যানেজার শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের পল্লী চিকিৎসক, মদিনা হসপিটালের নার্স আয়া কর্মচারী, শুভাকাঙ্ক্ষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হসপিটালের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শুকুর।