1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ঝিকরগাছা (যশোর) থেকে আতাউর রহমান জসি:

যশোরের ঝিকরগাছায় মসলার উন্নতজাত মাঠদিবস ও কারিগরি প্রযুক্তি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ। তিনি মসলা জাতীয় ফসল কালোজিরা চাষের অপার সম্ভাবনা,গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কৃষকদের উদ্বুদ্ধ করেন। কৃষিখাতের উৎপাদন বাড়াতে সরকারের দেয়া প্রণোদনার সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। এবং অন্যান্য লাভজনক ফসলের আবাদ বাড়াতে কৃষকদের ভূমিকার  প্রশংসা করেন।

বৃহস্পতিবার বিকালে (০৯এপ্রিল) বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাঠদিবস ও কারিগরি আলোচনা সভায় সভাপতিত্ব করেন,গদখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান লিটু।

ফতেপুর কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, নূর মোহাম্মদ, আলতাফ হোসেন।

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, কালোজিরা চাষী মাহবুব আলম, রায়হান কবির প্রমুখ। মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD