1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সাংবাদিক জিন্নার পিতা হাফিজুরের মৃত্যু : সাংবাদিক নেতৃবৃন্দের শোক - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সাংবাদিক জিন্নার পিতা হাফিজুরের মৃত্যু : সাংবাদিক নেতৃবৃন্দের শোক - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সাংবাদিক জিন্নার পিতা হাফিজুরের মৃত্যু : সাংবাদিক নেতৃবৃন্দের শোক

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৯৪ Time View

ঝিকরগাছায় সাংবাদিক জিন্নার পিতা হাফিজুরের মৃত্যু : সাংবাদিক নেতৃবৃন্দের শোক

 

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি। :  দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য ও মোহাম্মদ আলী ক্লিনিকের সত্ত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নার পিতা হাফিজুর রহমান (৭০) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে

ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বেশকিছু দিন যাবৎ

অসুস্থ ছিলেন। শুক্রবার (২০ জুন) দুপুরে হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ হতে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়

বিকেল ৩টার সময় ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাজা নামাজ এশাবাদ কৃষ্ণনগর বোডঘাটস্থ বাড়ির সামনে ও দ্বিতীয় এশাবাদ গঙ্গানন্দপুরস্থ গ্রামের বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে ।জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমেরদাফন সম্পন্ন করা হয়েছে । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-পুঁতি, অসংখ্য আত্মীয়-স্বজনসহ শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নার পিতার মৃত্যুতে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,  সহ সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ,

দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী,মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD