
ঝিকরগাছায় ৮০ পিস ইয়াবা সহ ১ জন আটক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- ঝিকরগাছায় ৮০পিচ ইয়াবা সহ ১জনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গতকাল (১৮জুলাই)ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীর নেতৃত্বে এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু, এএসআই (নিঃ) এসএম জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন বেনেয়ালী- শিমুলিয়া রোডের কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রনির চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী জয়নাল আবেদিন (৫০) বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। ঝিকরগাছা থানার মামলা নং-১৫, তারিখ-১৮ জুলাই।,