
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় রসুনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার কলাগাছি গ্রামে মাঠ দিবসে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত প্রদর্শনীতে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. হাসান ওয়ারিসুল কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আবু তালহা ও প্রকল্প কর্মকর্তা মো. রবিউল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. মফিজুর রহমান, সাংবাদিক এম আর মাসুদ, কৃষাণী সাজেদা খাতুন প্রমুখ। মাঠ দিবসে বারি-৫ জাতের রসুনের গাছে আগা মরা রোগ হয় না, প্রতিটি রসুন ২৩-২৫ গ্রাম ওজনসহ শতকে এক মণ ফলন হয়।