
ঝিকরগাছার (যশোর) প্রতিনিধি। গত (২৬ মার্চ) বুধবার সকালে লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও অত্র বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ আব্দুল আলিম। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম,মোঃ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামির
নায়েবে আমির অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন, সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রকিব, শেখ আশরাফুল আলম, সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম।