1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৮৫ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিকরগাছায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের তত্ত্বাবধানে এবং ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজনের উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি মসজিদের মোট ৩৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে ।

বুধবার (১৮ মার্চ ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন নিজ হাতে এই সম্মানী ভাতা তুলে দেন। এসময় ইমামদের জন্য ৪ হাজার, মুয়াজ্জিনদের জন্য ৩ হাজার এবং খাদেমদের জন্য ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আকবর হুসাইন, ঝিকরগাছা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মরহুম তরিকুল ইসলামসহ ঝিকরগাছার সকল প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঝিকরগাছা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

বক্তারা এ ধরনের মহতিউদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের কল্যাণে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD