
ঝিকরগাছায় ক্লিনিক মালিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর): প্রতিনিধি । যশোরের ঝিকরগাছায় ক্লিনিক মালিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় পূর্বাশা ক্লিনিকের রাশেদুল মোমিন সুজন, ফেমাস ক্লিনিক ইসমাইল হোসেন সোহাগ, এসএস ক্লিনিকের সোনিয়া আক্তার, এস কে ক্লিনিকের হাবিবুর রহমান,জননী ডায়াগনস্টিক সেন্টারের আসিফ রেজা, ঝিকরগাছা ক্লিনিকের আলাল হোসেন, সায়রা সার্জিকাল ক্লিনিক বাকড়া মারুফ হোসেন, ফাতেমা ক্লিনিকের দাউদ হোসেন, নিশান ডেন্টাল ক্লিনিক নয়ন হোসেন, মাজেদা ডায়াগনস্টিক সেন্টার মামুন হোসেনসহ উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।