
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিকরগাছায় বাজার মনিটরিংয়ে নামলেন ইউএনও মোছাঃ রনী খাতুন। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে ঝিকরগাাছাথানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা প্রানীবসম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার, কৃষি অফিসার মোঃ নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজা পৌরসদরের তরকারি বাজার, মাছবাজার, মুরগী বাজার, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় দোকান পাট মনিটরিং করেন।
এসময় ফুটপাত দখলমুক্ত ও দোকানে মুল্য তালিকা রাখতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মহাসড়কের যানজট নিরসনে মাহিন্দ্র, ইজিবাইক চালকদের সতর্ক করেন তিনি।