
ঝিকরগাছায় পানিবন্দীদের মাঝে বিএনপি নেত মিজান খানের খাবার বিতরণ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনের নেতৃত্বে ঝিকরগাছায় পানিবন্দি ৩শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
রবিবার (২০জুলাই) দুপুরে ঝিকরগাছার কপোতাক্ষ পাড়ের উপচেপড়া পানিতে পানিবন্দী পৌরসদরের পারবাজার, পুরান্দপুর, সাদ্দমপাড়া, রাজাপুরসহ বিভিন্ন স্থানে ৩শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাতার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেরা বিএনপি নেতা আলী হোসন মদন, ঝিকরগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আী হোসেন লাল্টু, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুন্নবী খান শিপন, তরিকুল ইসাম, জনি ইসলাম, আল আমিন বিশ্বাসনহ বিভিন্ন নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান খান জানিয়েছেন।