
ডাক্তার মুসার রোগ মুক্তি কামনা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলার বিশিষ্ট ডাক্তার মুসাহৃদরোগে আক্রান্ত হয়েছেন।(১৫ সেপ্টেম্বর)সোমবার বিকেল ৪ টায় ঝিকরগাছা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ডাঃ মুস্তাফিজুর রহমান মুসা হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ওখানকার ডাক্তারদের পরামর্শে তাঁকে খুলনাতে পাঠানো হয়েছে।খুলনা সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পরে হার্টের দুটো ব্লক (১০০% এবং ৯০%) ধরা পড়ে, সাথে সাথে ওটিতে রাত ১০ টায় হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আনিসুজ্জামানের তত্ত্বাবধানে হার্টের রিং পরানো হয়।
তার আশু রোগ মক্তি কামনা করে বন্ধু ফাউন্ডেশন, তার পরিবারের পক্ষ থেকে সর্বশ্রেণী মানুষের কাছে তার রোগ মুক্তি কামনা করেছে।