
মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি- পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইনের এএসআই আব্দুল জলিল মিলনায়তনে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/ বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। তিনি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার, পিবিআই জনাব ফজলে এলাহীসহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপনা করেন আরজুমা আকতার, সরকারী পুলিশ সুপার (এসএএফ), এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
