
পাবনার সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ অনুষ্ঠিত হয়েছে
মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি- পাবনার সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার ১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন আমার বিরুদ্ধে গত ৯ নভেম্বর মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যাহা উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা, বানোয়াট, ভীত্তিহীন। তার এহেন মিথ্যা অপপ্রচারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি এ মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।