
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার উদ্যোগে ঝিকরগাছা প্রেসক্লাবের হলরুমেএক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ এপ্রিল) ) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন।
এসময় বক্তব্য রাখেন ,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ-সম্পাদক রাশেদুল মোমিন সুজন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান হোসেন কাকন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু।
এই সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আবদুর রশিদ, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কবির হোসেন, নিজামুদ্দিন, ফারুক হোসেনসহ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আগামী ২৭শে এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।