1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে সাফ‘র লিফলেট ক্যাম্পেইন - দৈনিক সত্যের দর্পণ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে সাফ‘র লিফলেট ক্যাম্পেইন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে সাফ‘র লিফলেট ক্যাম্পেইন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২৯ Time View

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে সাফ‘র লিফলেট ক্যাম্পেইন

পোড়াদহ প্রতিনিধি – ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ২০২৪ সালের প্রতিপাদ্য “ক্লোজ দ্যা কেয়ার গ্যাপ” যা বাংলায় ‘বৈষম্য দূর করি, ক্যান্সার সেবা নিশ্চিত করি’। ক্যান্সার চিকিৎসায় বৈষম্য কমানোই এর অভিষ্ট লক্ষ্য। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাণঘাতি ক্যান্সার সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করতে সরকারি ও বেসরকারি ভাবে ৪ ফেব্রæয়ারি দিবসটিতে বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচী গ্রহণ করা হয়। গতকাল সকালে সাফ‘র আয়োজেনে কুষ্টিয়ার পোড়াদহে লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে লিফলেট ক্যাম্পেইন উদ্বোধোন করেন পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো: ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াদহ কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মো: রেজাউল করিম। যাত্রীসাধারনসহ সর্বশ্রেনী মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সহযোগিতায় ক্যান্সার সংক্রান্ত প্রচার পত্র বিলি করা হয়।। ক্যান্সার কেয়ারে গ্যাপ বা ব্যবধানগুলো দূর করতে হবে। যেমন, ক্যান্সারের যতেœ আর্থিক ব্যবধান, ক্যান্সার কেয়ারে ইনফরমেশন গ্যাপ, ক্যান্সার কেয়ারে অ্যাক্সেস গ্যাপ, ক্যান্সার কেয়ারে টেকনোলজি গ্যাপ, ক্যান্সার কেয়ার কম্প্যাশন গ্যাপ, ক্যান্সার কেয়ার প্রতিষ্ঠানের গ্যাপ ইত্যাদি। আপনিও ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইএ যোগ দিতে পারেন ! সচেতনতা প্রচার করুন, নিজেকে পরীক্ষা করুন, হেলদি লাইফস্টাইল বেছে নিন, মাদক ও তামাক ছাড়ুন, নিয়মিত ব্যায়াম করুণ। প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল। ফাস্টফুড ও জাঙ্কফুড এর উপর উচ্চ হারে কর আরোপ করতে হবে। অস্বাস্থ্যকর খাবারের প্রচারণা বা স্পন্সরশীপ বন্ধ করতে হবে। অস্বাস্থ্যকর খাবার ও পরিবেশের ক্ষতিকর দিক সর্ম্পকে গণমানুষকে সচেতন করতে ব্যাপক কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থই সকল সুখের মূল। থাকলে সুস্থ দেহ সুস্থ মন, তাহলে হবে ক্যান্সারমুক্ত সুন্দর জীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD