
মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি গোপেশ,সম্পাদক লিটন
নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে গোপেশ সরকারকে সভাপতি ও লিটন তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।