
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের উলাশীর ঐতিহাসিক খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
(২৭এপ্রিল) সোমবার সকাল থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের উৎসুক সাধারণ হাজার হাজার নারী-পুরুষ উপজেলার প্রবেশদ্বার লাউজানি থেকে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক বরাবর অত্যন্ত শৃঙ্খলিত দীর্ঘ লাইনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। বেলা সোয়া ১১টায় পূর্বনির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঝিকরগাছা উপজেলায় প্রবেশের সাথে সাথে উপজেলাবাসীর কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণের দেখা মেলে।
ঝিকরগাছা পৌরশহর সহ মহাসড়কের দু’ধারে অবস্থানরত নারী-পুরুষ রজনীগন্ধা ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাতনেড়ে অভ্যর্থনার জবাব দেন।
উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফুলের রাজধানীখ্যাত গদখালীতে অবস্থান নেন।
এসময়
সংরক্ষিত আসনের চুড়ান্ত মনোনীত ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, দলের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সহ-সভাপতি খোরশেদ আলম,মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজনসহ উপজেলার ১১ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।