1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার' গ্রেফতার-১ - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার' গ্রেফতার-১ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার’ গ্রেফতার-১

রুহুল আমীন খন্দকার
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৭২৪ Time View

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার’ গ্রেফতার-১

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৬ নভেম্বর ২০২৩ ইং তারিখ রাত্রী- ০২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর (পূর্বপাড়া) নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযানে যথাক্রমে, বিদেশী পিস্তল- ০১টি, ওয়ান শুটারগান- ০১টি, ম্যাগজিন- ০১টি, গুলি- ০৪ রাউন্ড, চাইনিজ কুড়াল- ০৪টি, বড় ধারালো ছুরি- ০৫টি, মোবাইল ফোন- ০১টি, সীমকার্ড- ০২টি উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ নাহিন সুলতান সুপ্ত (২৩), পিতা- মোঃ সালাহ উদ্দিন, মাতা- সুলতানা পারভীন, সাং- ধরমপুর (পূর্বপাড়া), থানা- মতিহার, রাজশাহী মহানগরী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর (পূর্বপাড়া) সাকিনস্থ মোঃ নাহিন সুলতান সুপ্ত (২৩) এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই গ্রেফতারকৃত আসামী মোঃ নাহিন সুলতান সুপ্ত (২৩) এর বসতবাড়ীতে র‍্যাবের টিম পোঁছে।

র‍্যাব সদস্যরা ঘেরাও করার প্রাক্কালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টা করে। ওই সময় ঘটনাস্থল হতে ০১ জন ব্যক্তিকে আটক করে এবং অপর ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে দৌড়ে রাতের আঁধারে দেয়াল টপকিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসত বাড়িতে অস্ত্র ও বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র আছে। পরবর্তীতে র‍্যাবের টিম গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ীর বিভিন্ন স্থানে তল্লাশী করে উপরোক্ত বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন, গুলি, চাইনিজ কুড়াল ও ধারালো বড় ছুরি উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই করে জানা যায় ইতিপূর্বে তার আরও একটি মামলা রয়েছে। এ ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার পূর্বক ০১ জনকে গ্রেফতার-১গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (০৬ নভেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার' গ্রেফতার-১

RUHUL AMIN, DHAKA-06/11/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD