1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার' ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার' ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার’ ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১০ Time View
র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার' ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার’ ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল ইং ২৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাত্রী-২১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে। ওই সময় যথাক্রমে, বিদেশী পিস্তল- ০১টি, ম্যাগজিন- ০১টি, গুলি- ০২ রাউন্ড উদ্ধার করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আজিবুল (৩৫), পিতা- মোঃ জনাব, সাং- জামিরা (দক্ষিণপাড়া), থানা- বেলপুকুর, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর গ্রামস্থ জনৈক মোঃ মনিরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে বর্ণিত ঘটনাস্থল জনৈক মোঃ মনিরুল ইসলাম (৩২), পিতা- মোঃ মোক্তার এর বাড়ীর সামনে হেলালপুর টুু মহদীপুর গামী পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে উক্ত অবৈধ অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা থানা এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাকজিন উদ্ধার তথা ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ০১ টি বিদেশী পিস্তল গুলি ও ম্যাকজিন উদ্ধার' ০১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 27/02/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD