1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৮৯২ Time View

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল অদ্য ০৬ আগস্ট ২০২৩ ইং তারিখ দিবাগত-রাত ০১টা ১৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর মন্ডলপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ৩৯০ বোতল ফেন্সিডিল, (খ) ০২-টি মোবাইল ফোন, (গ) ০৩ টি সীম কার্ড, উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আউয়াল শেখ, পিতা- মৃত মহসীন মন্ডল, স্থায়ী সাং- চরখিদিরপুর, থানা- মতিহার, রাজশাহী মহানগর, বর্তমান সাং- সাহাপুর পশ্চিমপাড়া, থানা- কাটাখালী, রাজশাহী মহানগর, ২। মোঃ মারুফ হোসেন, পিতা- মোঃ মাসুদ রানা, সাং- সাহাপুর পশ্চিমপাড়া, থানা- কাটাখালী, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভারতীয় সীমান্তবর্তী চর এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে নৌকা যোগে পদ্মানদী পেরিয়ে ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের দিকে আসছে।

বিষয়টি জানা মাত্রই ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা- মৃত সমশের আলী এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে পৌঁছে সঙ্গীয় ফোর্সসহ ভুট্টা ক্ষেত ও আম বাগানে ওঁৎপেতে অবস্থান করে।

উক্ত তারিখ গভীর রাতে ০২জন ব্যক্তি ঘাড়ে প্লাষ্টিকের বস্তা বহন করে ঘটনাস্থলের সন্নিকটে আসলেই টর্চ লাইট জ্বালিয়ে সার্চ করা মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ০২ জন ব্যক্তি ঘাড়ে বস্তাসহ কৌঁশলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাদেরকে ঘটনাস্থল ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামস্থ ক্যাডেট কলেজ হইতে ইউসূফপুর বাজারগামী পাঁকা রাস্তার আনুমানিক ১৫ গজ পশ্চিমে জনৈক মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা- মৃত সমশের আলী এর বসতবাড়ীর পূর্বে চলাচলের ছোট কাঁচা রাস্তার উপর আটক করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার তথা ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (০৬-ই আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-06/08/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD