1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
শার্শা থানার ওসিআব্দুল আলিমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধনও অবস্থান কর্মসূচি পালিত - দৈনিক সত্যের দর্পণ শার্শা থানার ওসিআব্দুল আলিমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধনও অবস্থান কর্মসূচি পালিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

শার্শা থানার ওসিআব্দুল আলিমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধনও অবস্থান কর্মসূচি পালিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৯১ Time View
শার্শা থানার ওসিআব্দুল আলিমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধনও অবস্থান কর্মসূচি পালিত

শার্শা থানার ওসিআব্দুল আলিমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধনও অবস্থান কর্মসূচি পালিত

ঝিকরগাছা (যশোর, ) প্রতিনিধি।শার্শা থানার ওসি আব্দুল আলিম এর অপসারনের দাবিতে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল এর শার্শা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম এর নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এইমানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত য় । এ মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিক মনিরের অনতি বিলম্বে মুক্তির দাবি জানান এবং কুচক্রী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আহবান জানান। সেই সাথে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারন দাবি করেন। সাংবাদিক মনির প্রায় দুই যুগের উপরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছে। তার বিরুদ্ধে কোন চাদাবাজি বা অনৈতিক কর্মকান্ডের কোন কলংক নেই তার সাংবাদিকতার জীবদ্দশায়। তার লেখা ছিল অন্যায়ের বিরুদ্ধে, চোরাচালানীদের বিরুদ্ধে। তাকে তার পেশাগতভাবে হয়রানির জন্য একটি মিথ্যা নাটকিয় মামলা সাজানো হয়েছে। তাছাড়া শার্শা থানার ওসি কুচক্রী মহলের কাছে বিক্রি হয়ে এই সাজানো মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে। তার এই আচারনে গোটা পুলিশ বাহিনীকে প্রশ্নের সম্মুখিন করেছেন। দ্রুত এই ওসির প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নেরসভাপতি শেখ দীনু আহম্মেদ, সাধারন সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবেরসহসভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, বন্দরপ্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বেনাপোল প্রেসক্লাবের সাজেদুর রহমান , নাসির উদ্দিন, জি এম আশরাফ, কালবেলা পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, কাজী শাহজাহান সবুজ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিটের সভাপতি ও ঝিকরগাছাপ্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী,শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীন, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সহ শার্শা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য একটি কুচক্রী মহল প্রতিহিংসা বশত গত ২৪ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। আবার ওই মামলায় নির্যাতনের ঘটনা দেখিয়েছে গত ১১ সেপ্টেম্বর। অর্থাৎ ঘটনার ১৩ দিন পর মামলাটি রুজু করেন। মামলা করার সাথে সাথে শার্শা থানার ওসি মোঃ আলিম কোনও অদৃশ্য শক্তির কারনে ঘটনার কোনও তদন্ত না করে তড়িঘড়ি করে সাংবাদিক মনিরকে আটকে করে এবং জেলহাজতে প্রেরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD