1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা হেলপার নিহত - দৈনিক সত্যের দর্পণ শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা হেলপার নিহত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা হেলপার নিহত

আতাউর রহমান জসি
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View
শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা হেলপার নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে খাজুরা মসজিদের সামনে দিয়ে একটি কভার্ডভ্যান নাভারণের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে মুরগির বাচ্চা বহন করা হচ্ছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত আরিফকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কাভার্ডভ্যানের চালক রানা জানান, তারা সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে নাভারণের উদ্দেশে আসছিলেন। পথে গাড়ি চলন্ত অবস্থায় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হেলপার আরিফ গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের (ওসি) গোপাল কর্মকার জানায়, প্রাথমিকভাবে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ যশোর হিম ঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD