1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সংবাদ সম্মেলন

আতাউর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০১ Time View

সংবাদ সম্মেলন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ‘মরা’সমবায় সমিতির অর্থ দিয়ে একটি মধ্যস্বত্বভোগী চক্র প্রকৃত সদস্যের একাংশকে বাদ দিয়ে নতুন নামে সমিতি রেজিষ্ট্রেশনের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মরা সমবায় সমিতির একাংশ ।সমিতি’র একাংশের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সমিতির সদস্য মো. মাসুদ মিয়া।

লিখিতে বক্তব্যে উল্লেখ করা হয় ‘ ৩৭ বছর পূর্বে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের অবকাঠামোগত উন্নয়ন,গরীব অসহায় মানুষ কে সহায়তা ও মৃত ব্যক্তির দাফন কাজে সাহায্য করার লক্ষ্যে গ্রামবাসীর অর্থায়নে গঠন করা হয় মরা সমবায় সমিতি। গত তিন বছর আগে সমিতির সর্বশেষ হিসেবে এর অর্থ বেড়ে দাড়ায় প্রায় অর্ধকোটি টাকা । বর্তমানে সমিতির কোষাধ্যক্ষ মরম আলীর নেতৃত্বে একটি মধ্যস্বত্বভোগী চক্র সমিতির প্রকৃত সদস্যদের বাদ দিয়ে ওই সমিতির অর্থ দিয়ে তাদের একাংশের নামে রেজিষ্ট্রেশনের পায়তারা চালাচ্ছে। গ্রামবাসীর পক্ষ থেকে সকল সদস্যদের অন্তর্ভুক্ত করে রেজিষ্ট্রেশনের দাবি জানালে তা অস্বীকৃতি জানান সমিতির কোষাধ্যক্ষ মরম আলী।
লিখিত বক্তব্যে আরও বলা হয়,’ সমিতি গঠনের সময় সদস্য ছিল না এমন ব্যক্তিদেরকেও নিয়ম বহির্ভূতভাবে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। আমরা এর প্রতিকার চেয়ে গত ৬ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের কোনো প্রতিকার না পেয়ে চলতি মাসের ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। শুরুতেই যেসকল সদস্যদের নিয়ে ‘মরা’ সমবায় সমিতি গঠন করা হয়েছিল তাদের কে অন্তর্ভুক্ত করে সমিতি রেজিষ্ট্রেশনের দাবি জানাচ্ছি।
অভিযুক্ত কোষাধ্যক্ষ মরম আলীর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা (অ:দা:) শরীফ আহমদ বলেন, ‘ সকলে সদস্যরা যদি মিলেমিশে একত্র হতে পারে, তাহলে রেজিষ্ট্রেশনের অনুমতি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD