1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা - দৈনিক সত্যের দর্পণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ Time View
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের মধ্য পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ ় করার লক্ষ্যে নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভার আয়োজন করেছে রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) পরিবার। বুধবার ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ ইং তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম, রায়হান আলীর উপস্থাপনায় দিনব্যাপী রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পোড়ামাটির লীলাভূমি ঐতিহ্যবাহী শিব-নদীতে আয়োজিত এই ভ্রমণে ক্লাবের সদস্য গণমাধ্যমকর্মী ও উপদেষ্টা মন্ডলীরা আনন্দ উপভোগ করেন ও একসাথে সময় কাটান।

এ সময় তারা সাংবাদিকতার বিভিন্ন দিক, সমসাময়িক বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ভ্রমণে নেতৃত্ব দেন তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ সোহানুল হক পারভেজ ও সাধারণ সম্পাদক এম রায়হান আলী।

এতে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি তানোর সাংবাদিক ক্লাব পরিবারের প্রধান উপদেষ্টা ও খন্দকার গ্লোবাল কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এম.ডি) সিনিয়র সাংবাদিক মোঃ রুহুল আমিন খন্দকার। অনুষ্ঠানে আসতে না পারায় ভার্চ্যুয়ালে যুক্তহন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহীর বিভাগীয় প্রধান ও ক্লাবের উপদেষ্টা নূরে ইসলাম মিলন। আরও উপস্থিত ছিলেন, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আক্তারুজ্জামান রঞ্জু, ক্লাবের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, ক্লাবের উপদেষ্টা ও সাবেক তানোর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আব্দুল মালেক, ক্লাবের উপদেষ্টা ও তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি মোঃ শমসের আলী সরকার, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ডাঃ আঃ হান্নান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সরোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক রবিউল ইসলাম সহ-সভাপতি, সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক আনোয়ার পারভেজ বাবু সাংগঠনিক সম্পাদক, গাজিউল ইসলাম মাসুদ সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম অর্থ সম্পাদক, সাংবাদিক হাফিজুল ইসলাম প্রচার সম্পাদক, মমতাজ খাতুন মুক্তা মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আরিফ হোসাইন প্রেস সম্পাদক, সাংবাদিক শাওন সরকার সদস্য, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক শাহরিয়ার নাফিস, মেহেদী হাসান বিপুল সদস্য, মোঃ জুবায়ের মামুন সদস্য, মোঃ আনোয়ার বাবু সদস্য, মোঃ মশিউর রহমান সদস্য, লিটন সাহেব প্রমুখ।

নদীর মনোরম পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে সাংবাদিকরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের পক্ষে ক্লাবটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক টিপু সুলতান বলেন, সাংবাদিকতার মত দায়িত্বশীল পেশায় পারস্পরিক আস্থা সহযোগিতা ও শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানটির প্রধান অতিথি : সাংবাদিক রুহুল আমিন খন্দকার তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের মধ্য সৌহার্দ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য আরও সুসংহত করায় এ আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য। ভবিষ্যতেও সদস্যদের সম্পৃক্ত তাই এমন গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় অনুষ্ঠানের প্রধান উদ্বোধক সাংবাদিক নুরে ইসলাম মিলন ভার্চ্যুয়ালে যুক্ত হয়ে তার বক্তব্যে বলেন, একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিকল্প নেই আজকের এই নৌকা ভ্রমণ সেই বন্ধনকে আরো দৃঢ় করার একটি প্রয়াস। আজকে উপস্থিত হতে না পারলেও আপনাদের জন্য সার্বিক সহযোগিতা সারাজীবন আমার পক্ষ থেকে থাকবে এবং আগামীতে যেকোন প্রোগ্রাম উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।

তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ সোহানুল হক পারভেজ তার বক্তব্যে বলেন, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ আমাদের সকল সাংবাদিককে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD