1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View
ঝিকরগাছা হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজে ২০২৬ সালেরএস.এস.সি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে বাঁকড়া অঞ্চলের চারটি ইউনিয়নের ২৬জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

হাজিরবাগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি (এমপি)।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের মোটিভেশন খুব বেশি জরুরী। তিনি মাদকের ভয়াবহতা রোধ, বাল্যবিবাহের কুফল, সামাজিক অবক্ষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টি,অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তিনি আরও বলেন তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের এই সাফল্য শুধু তোমাদের পরিবারের জন্যই নয়, বরং দেশের জন্যও গর্বের বিষয়।তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা করেন এবং তাদের পড়াশোনায় আরো বেশি মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন।

বিএনপি নেতা জামশেদ আলী ও আব্দুল হাই লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জেষ্ঠ নেতা সরদার শাহজাহান আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জামির হোসেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, বাঁকড়া জে কে মাধ্যমিক হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার হেলাল উদ্দিন খান, আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সহকারি অধ্যাপক আমিরুল ইসলাম, মাস্টার ফয়জুর রহমান, দেউলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মাটিকুমরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সোনাকুড় দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার,আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী কেন্দ্রে প্রথম স্থান অধিকারী নুরজাহান ও আকিজ কলেজিয়েট এর কৃতি শিক্ষার্থী রেদওয়ান হোসেন ।

সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, “আমরা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, এ অনুষ্ঠান কৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।” তিনি অনুষ্ঠানের সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদেরকে মেধা বৃত্তি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী, আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD