1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
এডিপি বরাদ্দের রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সরেজমিন পরিদর্শন - দৈনিক সত্যের দর্পণ এডিপি বরাদ্দের রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সরেজমিন পরিদর্শন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

এডিপি বরাদ্দের রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সরেজমিন পরিদর্শন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৫ Time View
এডিপি বরাদ্দের রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সরেজমিন পরিদর্শন

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থাকে: যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় চলমান রাস্তা নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণাধীন ও সংস্কারাধীন সড়ক ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার

সাফফাত আরা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম মোল্লা এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ টিপু সুলতান।

কর্মকর্তারা নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং জনগণ দীর্ঘস্থায়ী সুফল পায়।

উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছে।”

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে উন্নয়নমূলক কাজের মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ প্রকৃত সুফল ভোগ করতে পারবে।

উপজেলা প্রশাসনের এই তদারকি কার্যক্রমের ফলে এডিপি বরাদ্দের প্রকল্পগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD