1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন শরিফুজ্জামান নবাব - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন শরিফুজ্জামান নবাব - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন শরিফুজ্জামান নবাব

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৮০ Time View
কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন শরিফুজ্জামান নবাব
কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন শরিফুজ্জামান নবাব
ভেড়ামারা  প্রতিনিধি – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন শরিফুজ্জামান নবাব।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ত্যাগী আওয়ামী নেতা শফিউল ইসলাম কুব্বাত এর সুযোগ্য পুত্র ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য শরিফুজ্জামান নবাব আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ভেড়ামারা- মিরপুর আসনে) ভেড়ামারায় সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আকাশ কুমার কুন্ডু এর নিকটে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ত্যাগী আওয়ামী নেতা শফিউল ইসলাম কুব্বাত এর ছোট পুত্র তারিকুজ্জামান তারিক, সৈয়দ আলী, ৭ নং পৌর আওয়ামিলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক নেতা আতিয়ার রহমান, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সাবান, মেম্বার জামাল উদ্দিন, ধরমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলী হোসেন, বিশিষ্ট আওয়ামী নেতা সেকেন্দার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান দুদু, ১ নং ওয়ার্ড সভাপতি খোকন ৪ নং ওয়ার্ড সভাপতি লুৎফর সহ স্হানীয় গণ্যমাণ্য আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD