1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
চৌগাছায় তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ চৌগাছায় তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

চৌগাছায় তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৭ Time View
চৌগাছায় তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার পলুয়া আলহেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বাৎসরিক তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (০৯ ডিসেম্বর )মঙ্গলবার সন্ধ্যায় পলুয়া আল-হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গ্রামবাসীর উদ্যোগে এই তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় হাফেজ ছাত্রদের মাথায় প্রধান বক্তা পাগড়ি পরিয়ে দেন। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ ফয়জুল হক। ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শওকত হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মাওলানা খলিলুর রহমান (সাতক্ষীরা), পলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহ-আলম, পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কবির উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য মাস্টার আব্দুল আলিম ও প্রধান মুহাতামিম মাওলানা ফারুক হুসাইন। এসময় ওয়াজ মাহফিলে পলুয়া গ্রামবাসী সহ বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ইসলাম প্রিয় ভক্ত অনুরাগীরা সভায় উপস্থিত হয়ে প্রধান বক্তার কোরআন হাদিসের মূল্যবান বক্তব্য শ্রবণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD