1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ফেস্টুন ছিড়ে গায়েব করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ফেস্টুন ছিড়ে গায়েব করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ফেস্টুন ছিড়ে গায়েব করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আছানুল হক
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ফেস্টুন ছিড়ে গায়েব করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুর উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, দৌলতপুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের টাঙ্গানো ব্যানার ফেস্টুন রাতের আঁধারে খুলে ও ছিঁড়ে ফেলে গায়েব করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় দৌলতপুর বাজারে অবস্থিত বিএনপি’র পার্টি অফিস চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম নান্নু ও কর্নেল বলেন, বার বার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের প্রচার প্রচারণার ব্যানার ফেস্টুন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ফেস্টুন সহ ছিড়ে ফেলে গায়েব করে দেওয়া ও পুড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি আছে, যেখানে আপোশহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছবি আছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি আছে সেই ব্যানার ফেস্টুন ছিড়ে এবং পুড়িয়ে ফেলছে যারা তারা কখনো বিএনপি করতে পারেনা। এ সময় ঘটনার সুষ্ঠ তদন্তে জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে, বিএনপি কেন্দ্রীয় কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপি ও দৌলতপুর উপজেলা বিএনপির নিকট দাবি জানান ।

সংবাদ সম্মেলনে, স্থানীয় নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD