1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

আতাউর রহমান জসি
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View
ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী (৭৭) রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ-এর নেতৃত্বে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্যরা, পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব জানাজা নামাজ শেষে মল্লিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর লাশ দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যুতে উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD