
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মুরছালিন।
যশোর সিনারি আর্ট স্কুলের আয়োজনে গতকাল মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে দেশব্যাপী শিশু-কিশোরদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় তিন হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুরছালিন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। তার এই অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মুরছালিনের এই সাফল্যে তার পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।
মুরছালিনের এই অর্জন ভেড়ামারার শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন স্থানীয়রা।